ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » সভাপতি মিছবাহ্ ও সম্পাদক আল আমীন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সভাপতি মিছবাহ্ ও সম্পাদক আল আমীন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আউয়াল মিছবাহ্ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আল আমীন। সহ-সভাপতি হয়েছেন আব্দুল কাদির, এম.এম.এ. রেজা পহেল এবং মোঃ সাইফ উল্লাহ্।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুরঞ্জন তালুকদার ও সাজিদুর রহমান সাজু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সানোয়ার হোসেন খোকা এবং সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবীর।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল মোছাব্বির এবং সহ-কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মুন্না। দপ্তর সম্পাদক হয়েছেন জেনারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন জহিরুল এবং সহ-সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ জুবায়ের শামীম।

সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মোঃ ইসহাক মিয়া ও জাকিয়া সুলতানা।

নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন- গোলাম জিলানী, প্রধান শিক্ষক, চামারদানি উচ্চ বিদ্যালয়, নূর ইসলাম, প্রধান শিক্ষক, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ শাহিন উদ্দীন, অধ্যক্ষ, লায়েছ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ, মোঃ ইউনুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা;
গোলাম জিলানী, প্রভাষক, মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজ এবং রমাপদ চক্রবর্তী, ভাইস প্রিন্সিপাল, মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজ।

তাদের অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে প্রেসক্লাবের কাজ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাব নেতৃবৃন্দ।

এছাড়া ক্লাবের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন মু. নাজমুল হুদা তালুকদার, অতিরিক্ত সরকারি কৌঁসুলি, জেলা ও দায়রা জজ আদালত, সিলেট।

কমিটির সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ্ বলেন, আমরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সাংবাদিকতা চর্চার মাধ্যমে মধ্যনগরকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সংঘাত নয়, আমরা চাই ঐক্য ও উন্নয়নমুখী সাংবাদিকতা।

তিনি আরও বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়তে আমরা নিরপেক্ষতা, সাহসিকতা ও সততার সঙ্গে কাজ করবো। প্রেসক্লাব হবে সামাজিক জবাবদিহিতার একটি বলিষ্ঠ প্ল্যাটফর্ম।

নতুন কমিটির অন্যান্য সদস্যরাও আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেসক্লাবের নতুন নেতৃত্ব মধ্যনগরে উন্নয়ন সাংবাদিকতা ও গণমানুষের কথা তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫২   ৩১১ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ