ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মফস্বল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

লালমোহনে মফস্বল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫


লালমোহনে মফস্বল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

ভোলা: লালমোহন -তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজের আয়োজনে মফস্বল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকালে লালমোহন বাজারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন, দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরোচীপ মো. আজাদ আলাউদ্দিন এবং দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও দ্বীপ কন্ঠ ডট কমের সম্পাদক মো. ইউনুছ শরীফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন প্রশিক্ষণার্থী মাওলানা ফরিদ উদ্দিন।

উদ্বোধনী বক্তব্য রাখেন, লালমোহন -তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজের উপদেষ্টা মাও. আব্দুল হক। লালমোহন -তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজের সভাপতি এম এ হাসান’র সভাপতিত্বে ও মো. জাকির হোসাইন শামীম’র সঞ্চালনায় ডিজিটাল ক্যাম্পেইন: প্রেক্ষিত নির্বাচন “- এই বিষয়ে আলোচনা করেন ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ কাজী শাহে আলম ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন ও তজুমদ্দিন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আখতার উল্লাহ্। উল্লেখ্য যে, আগামী নির্বাচনে প্রচার মিডিয়াকে তৃণমূল পর্যায়ে মজবুত করার জন্যে নিয়মিত এই প্রশিক্ষণ চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৪৮   ১৪৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ