ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে ৩৬৫ ভূমিহীন পরিবারকে জমি থেকে উৎখাতের চেষ্টা

চরফ্যাসনে ৩৬৫ ভূমিহীন পরিবারকে জমি থেকে উৎখাতের চেষ্টা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫


চরফ্যাসনে ৩৬৫ ভূমিহীন পরিবারকে জমি থেকে উৎখাতের চেষ্টা

 ভোলা: চরফ্যাসনে দক্ষিণ আইচায় কৃষি খামার সমবায় সমিতির নাম ব্যবহার করে ৩৬৫ ভূমিহীন পরিবারকে তাদের ভোগদখলীয় জমি থেকে উৎখাতের চেষ্টার অভিযোগ উঠেছে বজলুর রহমান ও ফারুক আখন নামের দুই ভূমিখেঁকোর বিরুদ্ধে। নদী ভাঙ্গনে ভিটে বাড়ি হারা ভূমিহীনদেরকে চলতি আমন মৌসুমে আবাদ করতে গেলে কয়েক দফায় বাধা ও সম্প্রতি সময়ে দুইটি মামলা দিলেও ফের রবিবার আরো দুইটি মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে ওই চক্রের বিরুদ্ধে।এতে চলতি মৌসুমে আমন চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। দুই পক্ষ জমির মালিকানাদাবী করে টানাটানিতে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা রয়েছে।
জানাযায়,দক্ষিণ চর আইচা মৌজায় ১৯৯৯ সন থেকে ২০০৬ পর্যন্ত কয়েক দফায় ৩৬৫ ভূমিহীন পরিবারকে সরকার দেড় একর করে জমি বন্দোবস্ত দেন। প্রত্যেক ভূমিহীনদের নামে বিডিএস জরিপের অর্ন্তভূক্ত হয়।বন্দোবস্ত খতিয়ান ও বিডিএস খতিয়ান অনুযায়ী ভূমিহীন পরিবারের সদস্যদের নামে খাজনা দাখিলা পরিশোধ করে ভোগ দখলে বিদ্যমান থাকলেও সম্প্রতি দুই ভূমিখেঁকো বজলুর রহমান ও ফারুক আখন জালজালিয়াতির মাধ্যমে ভূয়া খতিয়ান দিয়ে ভূমিহীন পরিবাররের ভোগদখলীয় জমি কৃষি খামার সমবায় সমিতির সদস্যদের দাবী করেন। এনিয়ে দীর্ঘদিন যাবত ভূমিহীন পরিবার ও যৌথ কৃষি খামার সমবায় সমিতির নেতাদের সঙ্গে বিরোধ চলমান রয়েছে।
ভূমিহীন কৃষক মো. আবু তাহের জানান, অন্যের বাড়িতে আশ্রিত ছিলেন। পরে জমিতে আবাদ করে তার জীবকা নির্বাহ করতেন।
তার কোন জমিজমা না থাকায় ১৯৯৯ইং সনে তিনি এবং তার স্ত্রীর নামে দেড় একর জমি বন্দোবস্ত দেয়ার জন্য সরকারের নিকট আবেদন করেন। সরকার আবেদনের পরিপেক্ষিতে তাকে জমি বন্দোবস্ত দিয়ে কবুলত দলিলসহ খতিয়ান দেয়া হয়। প্রায় ২৬ বছর ওই জমিতে তিনি বাড়ি ঘর উত্তোলন করে চাষাবাদে ভোগদখলে আছেন।

২০১৫ সনে লালমোহনের বাসিন্দা বজলুর রহমান নামের এক ভূমিদস্যু কৃষি খামার সমবায় সমিতির নাম ব্যবহার করে জালজালিয়াতির মাধ্যমে ওই মৌজার ৩৬৫ভূমিহীনদের জমি জবর দখলের চেষ্টা করেন। ভূমিহীনদের বাধার মুখে ব্যর্থ হলেও থেমে যায়নি ও চক্র। চলতি আমনের মৌসুমে ফের সক্রিয় হয়ে উঠেন চক্রটি। শনিবার ও রোববার তিনিসহ অপর ভূমিহীন কৃষকরা ওই জমিতে আমনের আবাদ করতে গেলে বাধা হয়ে দাড়ান তারা। এতে ভূমিদস্যু চক্রের বাধার মুখে পড়ে আমন আবাদ নিয়ে শংস্কায় রয়েছেন তারা।
ভূমিহীন কৃষক আবুবকর জানান, ভূমিহীনদের জমি হাতিয়ে নিতে ফের সক্রিয় ভূমিদস্যু চক্র বজলুর রহমান ও ফারুক আখনসহ তাদের দলবল। সম্প্রতি সময়ে ওই চক্র তাদের ভোগদখলীয় জমি হাতিয়ে নিতে একাধিক মামলা দিয়ে হয়রানী করেন। এ চলতি মৌসুমে ফের ভূমিহীন কৃষকদের ভোগদখলীয় জমি হাতিয়ে নিতে ওই চক্র বেপরোয়া হয়ে উঠেন।

শনিবার ও রোববার ভূমিহীন কৃষকরা তাদের জমিতে আমন ধান রোপন করতে গেলে বাধা দেন ওই চক্র। কৃষক সমিতির নাম পদবী ব্যবহার করে ভূয়া বন্দোবস্ত ও জাল খতিয়ানের মাধ্যমে কৃষকদের জমি হাতিয়ে নেয়ার পায়তারা করে রবিবার ফের দুইটি মামলা দিয়েছেন। ওই চক্রের মামলা হামলার কারনে আমন চাষ নিয়ে শংস্কায় রয়েছেন ওই এলাকার ভূমিহীন কৃষকরা।
অভিযুক্ত বজলুর রহমান জানান, ১৯৮১ সনে কৃষি খামার সমিতির ২৭০৫ জন কৃষকের নামের ওই জমি বন্দোবস্ত দেয়া হয়।ওই জমি ভোগদখল করতে পারছেন না কৃষকরা। ভূমি অফিসে আপনাদের বন্দোবস্ত খতিয়ানের ভূমি অফিসে অস্তিস্থ নেই এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, একারনেই আমরা একটি আদালত করেছি সেটার রায়ে আমাদেও নামে খতিয়ান করে দেয়ার জন্য আদেশ দেয়া হয়েছে।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, এসব জমি দুই পক্ষই দাবী করছেন। এ সমস্যার একাধিকবার নিরসনের চেষ্টায় করা হয়েছে। তবে আদালতে মামলা থাকায় বিষয়টি নিরসন করা যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫০   ৯৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ