ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ছাত্রের হাতে শিক্ষক লাঞ্চিত,পাঠদান বন্ধ

দোহারে ছাত্রের হাতে শিক্ষক লাঞ্চিত,পাঠদান বন্ধ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট ২০২৫


দোহারে ছাত্রের হাতে শিক্ষক লাঞ্চিত,পাঠদান বন্ধ

ঢাকা: দোহার উপজেলায় শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। ছাত্রের নাম ছোয়াদ রহমান(১৫)। সে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
সোমবার (৪ আগস্ট) দুপুরে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ক্লাস টিচার মো.আনোয়ার হোসেন স্যারের ক্লাস চলাকালীন শিক্ষার্থী ছোয়াদ রহমান এই দূর্ব্যবহার করেন। এ সময়ে ক্লাসের সকল শিক্ষার্থীরা ছাত্রের বিচার চেয়ে ক্লাস বর্জন করেন।
বিদ্যালরে প্রধান শিক্ষক রিনা বেগম বলেন সূত্রে জানা যায়, শিক্ষক আনোয়ার হোসেন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে অভিযুক্ত ছাত্রদের কারন জিজ্ঞাসা করলে ও নিয়মিত উপস্থিত থাকতে নির্দেশ থাকলেও তা ভঙ্গ করার দায়ে শিক্ষকের শাসনের সময়ে উত্তেজিত হয়ে উঠে শিক্ষার্থী ছোয়াদ। পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষক আনোয়ার হোসেন ছোয়াদকে কাঠের স্কেল দিয়ে আঘাত করে শাসনকালে ছোয়াদ শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অপমানজনক বাজে ভাষায় কথা বলেন। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সকল শিক্ষক তাৎক্ষণিকভাবে শ্রেনীকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতির ঘোষণা করেন।

এ সময়ে শিক্ষকদের কর্মবিরতির খবরে অন্যান্য শ্রেনীর শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানান। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন শিক্ষার্থীরা।খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্র্র্র্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ ও দোহার থানা পুলিশের টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও প্রতিষ্ঠানের অভিভাবকরাও ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন। পদ্মা কলেজের শিক্ষক সুমন মাহমুদ বলেন,শিক্ষকের প্রতি ছাত্রের এমন আচরণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। দায়ী ছাত্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে এমন ঘটনা গোটা অঞ্চলে বাড়তেই থাকবে।
এ বিষয়ে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা বেগম বলেন, এমন অপ্র্রীতিকর ঘটনা দোহার উপজেলায় এই প্রথম।এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত উপজেলা প্রশাসন এর সুষ্ঠু বিচার না করবে, ততক্ষণ শ্রেনীকক্ষে সকল পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না করে পাঠদান সম্ভব নয়।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী ছোয়াদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মা শাবানা বেগম বলেন, ছেলেকে নির্দোষ দাবী করে বলেন, আজকের প্রথম অপরাধ শিক্ষকের, দ্বিতীয় অপরাধ আমার ছেলের। আমার ছেলেকে প্রথমে আঘাত করে শ্রেনীকক্ষে লজ্জিত করেন শিক্ষক। পরে আমার ছেলে অনিচ্ছাকৃতভাবে শিক্ষকের গায়ে হাত তোলে। আমি আমার ছেলেকে শাসন করেছি, ব্যাস শেষ।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, শিক্ষকদের নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত হয় একটি তদন্ত কমিটির। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:২৩   ২৪৫ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ