ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » রাতে ভোট হয়েছে, বিদেশে টাকা পাচার করেছে হাসিনা: সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু

রাতে ভোট হয়েছে, বিদেশে টাকা পাচার করেছে হাসিনা: সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


রাতে ভোট হয়েছে, বিদেশে টাকা পাচার করেছে হাসিনা: সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু

টাঙ্গাইল:আমরা অনেক পতন দেখেছি, তবে আওয়ামী লীগের মতো পতন দেখিনি। তারা মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে- কথাগুলো বলেন, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু।

মঙ্গলবার (৫ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা বিএনপির আয়োজনে ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ছাত্রদল-যুবদলকে হতে হবে জনগণের সেবক। কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাহলে দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

সাবেক উপমন্ত্রী আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। দেশের মানুষ আর কোনো আয়না ঘরের নির্বাচন মেনে নেবে না।

ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, বাজার বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভার পূর্বে, আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা ‘জুলাই বিপ্লবে’ শহীদ পলাশের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। পুরো অনুষ্ঠানজুড়ে সরকারের প্রতি তীব্র সমালোচনার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০২:০৫   ৩৬০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ