ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল

কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল

কাউখালী: ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল১০ টায় থেকে দুপুর সোয়া একটা টা পর্যন্ত আলাদা আলাদা ভাবে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা শাপলা চত্বর থেকে এক বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়।
জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ শাপলা চত্বরে মিলিত হয়ে সমাবেশে কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি এস,এম আহসান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, এ সময় আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি। পরে মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শাপলা চত্বর এসে মিলিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।
দুপুর সাড়ে ১২টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পুরাতন ঈদগা মাঠ থেকে পিরোজপুর ২-আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদীর নেতৃত্বে এক বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগা ময়দানে এক সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়েত ইসলামের আমির অধ্যক্ষ তাফাজ্জেল হোসেন ফরিদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী, কাউখালী উপজেলা জামায়াতে সাবেক আমির মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির মাওলানা নজরুল ইসলাম।
এর আগে সকাল দশটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে একটি গণ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলার সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার, সেক্রেটারি মোঃ আরাফাতুর রহমান শাওন, এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ,এম হাফিজ উল্লাহ প্রমুখ।
এসময় সকল দলের বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একইসাথে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪৭   ১১৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ