ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে জোড়া খুনের মামলায় তিন আসামীর ফাঁসি

চরফ্যাসনে জোড়া খুনের মামলায় তিন আসামীর ফাঁসি


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


চরফ্যাসনে জোড়া খুনের মামলায় তিন আসামীর ফাঁসি

ভোলা: চরফ্যাসনে বিক্রিত জমির টাকা হাতিয়ে নিতে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে পরিত্যক্ত বাগানে লাশ গুমের ঘটনায় তিন আসামী মৃত্যুদণ্ড ও দুই আসামীর কারাদণ্ডদেশ প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে চরফ্যাসন আদালতের অতিরিক্ত দায়রা জজ  মো. শওকত হোসাইন এই রায় ঘোষনা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাফর উল্লাহ ফরাজীর ছেলে মো. বেল্লাল (৩৭),দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর মানিকার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. সামসুদ্দিন বয়াতির ছেলে মো. সালাউদ্দিন(৩০), ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহ আলম মুনসির ছেলে শরিফুল ইসলাম(৩১) নামের তিন আসামীকে মৃত্যুদণ্ড ও অপর দুই আসামী মো. আবুল কাসেমকে ৫ মাসের কারাদণ্ড ও মো. আবু মাঝিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানাযায়, ২০২১ সনের ৭ এপ্রিল বিক্রিত জমির মূল্যের টাকা হাতিয়ে নিতে সংখ্যালঘু দুলাল চন্দ্রশীল ও তপন চন্দ্র শীলকে গলা কেটে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে আসলামপুর ইউনিয়নের পরিত্যক্ত বাগানে পেট্রোল দিয়ে মরদেহ পুড়িয়ে গুমের চেষ্টা করেন অভিযুক্ত ৫ আসামী। ঘটনার একদিন পর পুলিশ ওই ইউনিয়নের সুন্দরীর খাল সংলগ্ন বাগান থেকে মাথা বিচ্ছিন্ন দুই পোড়া বিকৃত মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় সনাক্ত হলে নিহতদের ছোট ভাই নিপেন চন্দ্র সরকার ২১ সনের ৯ এপ্রিল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে চরফ্যাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশের তদন্তে জোড়া খুনের সাথে জড়িত মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর খুনের রহস্য উদঘাটন হয়। তার দেয়া তথ্য মতে ওই গ্রামের শৌচাগারের সেপটি ট্যাংক থেকে দুইটি মাথার খুলি ও ঘটনাস্থল সংলগ্ন সুন্দরী খাল থেকে খুনের কাজে ব্যবহারিত অস্ত্র ও ঘটনাস্থলের বাগান থেকে খুনের আলামত জব্দ করেন।
মামলার বাদী নিপেন চন্দ্র সরকার মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, এই রায় চরফ্যাসনের জন্য একটি বিরল দৃষ্টান্ত। রায়ে আমরা খুশি তবে বিজ্ঞ বিচারকের কাছে দাবী যাতে দ্রুত সময়ের মধ্যে আদালতের রায়ের আদেশ কার্যকর করা হয়।
চরফ্যাসন এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরন জানান, চরফ্যাসন আদালতে এই সর্বপ্রথম একটি হত্যা মামলায় ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে তিন আসামীর মধ্যে একজন জেল হাজতে রয়েছেন।অপর দুইজন চার্জগঠনের আগে থেকেই পলাতক ছিলেন। তাদের অনুউপস্থিতে এরায় প্রদান করা হয়। অপর কারাদণ্ড দুইজন জামিনে থাকার পর তাদের একজনের ৫ মাস ও অপর জনের ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে। এই রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪২:৫৮   ১২৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ