ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

দুমকিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


দুমকিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

পটুয়াখালী: দুমকিতে মৎস্য সম্পদ রক্ষায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নদী,খাল,ও বিলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার ৬ আগষ্ট দিনব্যাপী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২,৩,৪ ও ৫নং ওয়ার্ডের খাল ও বিল থেকে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসব জালের বাজার’মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা।
পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ অংশ নেন।
এব্যাপারে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৫২   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ