ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গত রবিবার (৩ আগস্ট) বিকেল ২টায় ইউনিয়নের চাপাইতি বাজারে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মতবিনিময় সভার মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরদিন সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় আলমপুর বাজারে ৪ নম্বর ওয়ার্ড এবং বিকেল ৪টায় হামিদপুর চৌরাস্তায় ৫ নম্বর ওয়ার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ আগস্ট) রংচী বাজারে ১ ওয়ার্ড ও সাতুর নতুন বাজারে ২ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সুজন মিয়া এবং সঞ্চালনায় ছিলেন মোঃ নজরুল ইসলাম ও মোঃ তাজুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহেবুর আলম, মোঃ ইনামুল গণি রুবেল, মোঃ নেকবর হোসেন ও সেনোয়ার হোসেন।

সভায় বক্তারা বলেন, বিএনপির শক্তিশালী ভিত্তি গড়তে তৃণমূল পর্যায়ে সৎ, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হবে। অন্য কোনো দলের অরাজনৈতিক ও সুবিধাবাদী ব্যক্তিদের এ কমিটিতে ঠাঁই হবে না।

ইউনিয়ন আহ্বায়ক মোঃ সুজন মিয়া বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় যারা বিএনপির পাশে ছিলেন, তারাই হবেন আমাদের আগামীর দলের মূল শক্তি।

বিশেষ অতিথি সেনোয়ার হোসেন বলেন, ড. ইউনূস যেহেতু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছেন, সেই লক্ষ্যে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করে জননেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ওয়ার্ড কমিটির সদস্য হওয়ার জন্য আবেদন ফরম বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫২:৪৭   ১৭১ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ