ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে জমিজমা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে জমিজমা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫


কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে জমিজমা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুর: কাউখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে দশটায় কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমার ভূমি, আমার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে জমিজমা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক ইমাম উদ্দিন তোহা, মিল্টন হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। প্রশিক্ষক-কর্মশালায় অত্র বিদ্যালয়ের সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণী এই চারটি ক্লাস থেকে মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।কর্মশালায় ভূমির মালিকানা, জরিপ চলাকালীন করণীয়, ওয়ারিশদের সঠিক যাচাই, উত্তরাধিকার সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয়, স্মার্ট ভূমি উন্নয়ন কর, ভূমি সেবা, ভূমি নকশা, নামজারি, ভূমি রেকর্ড সহ জমিজমা সংক্লান্ত বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩০   ৪৪৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ