ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইন্দুরকানীতে গাঁজাসহ যুবক গ্রেফতার

ইন্দুরকানীতে গাঁজাসহ যুবক গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫


ইন্দুরকানীতে গাঁজাসহ যুবক গ্রেফতার

পিরোজপুর: ইন্দুরকানীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯শ গ্রাম গাঁজাসহ মাছুম শেখ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মধ্য কলারণ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাছুম শেখ মধ্য কলারণ গ্রামের মো. হাবিবুর রহমান শেখের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর ইউনিয়নের জমাদ্দার রোডের ডা. লুৎফর রহমানের বাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে মাছুম শেখেকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার বাজার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

ইন্দুরকানী থানা ওসি মো. মারুফ হোসেন বলেন, চন্ডিপুরের মধ্য কলারন এলাকা থেকে প্রায় ১ কেজি গাঁজাসহ মাছুম শেখকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ইন্দুরকানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৫৭   ২০১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ