ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে পুকুরে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভূঞাপুরে পুকুরে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫


ভূঞাপুরে পুকুরে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: ভূঞাপুরে কবরস্থানের পাশে পুকুরে ডুবে নিখোঁজ হওয়া ফজল আলী (৮০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ছাব্বিশা কবরস্থানের সংলগ্ন পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। নিহত ফজল আলী উপজেলার ছাব্বিশা গ্রামের স্থায়ী বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফজল আলী গরুর জন্য ঘাস কাটতে বের হন। ঘাস কাটার একপর্যায়ে পুকুরপাড়ে একটি মৃত মাছ দেখতে পেয়ে সেটি ধরতে গেলে পুকুরে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হয় ভূঞাপুর ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান চালায় এবং বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী বলেন, বেলা ৪টার দিকে আমাদের খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৫টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৪   ২২৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ