ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গাজীপুরে ‘মব তৈরি করে’থানার সামনে সাংবাদিককে পেটালো দুর্বৃত্তরা

গাজীপুরে ‘মব তৈরি করে’থানার সামনে সাংবাদিককে পেটালো দুর্বৃত্তরা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫


গাজীপুরে ‘মব তৈরি করে’থানার সামনে সাংবাদিককে পেটালো দুর্বৃত্তরা

গাজীপুর মহানগরের মেট্রোপলিটন সদর থানার পাশে ‘মব তৈরি করে’ এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। নেটিজেনরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন তুলেছেন।

আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন সৌরভ (৩২)। তিনি গাজীপুর শহরের উত্তর এলাকার বাসিন্দা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় কর্মরত।

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের মেট্রোপলিটন সদর থানার পাশে কয়েকজন দুর্বৃত্ত আনোয়ার হোসেন সৌরভকে মারধর করে। তার হাত ধরে টেনে মাটিতে ফেলে ইট বা পাথর দিয়ে পা থেঁতলে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক লাফিয়ে তাকে লাথি মারছে।পরে পুলিশ সৌরভকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অভিযোগ উঠেছে, চাঁদাবাজির ঘটনার প্রতিবেদন প্রকাশ করায় সৌরভকে এই হামলার শিকার হতে হয়েছে।

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, থানার সামনে একজন সাংবাদিককে মারধর, পুলিশের দায়িত্ব কি? তারা কোথায়? এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আর/এস

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৭   ২৫৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ