ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী মনিরুজ্জামানের পথসভা

ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী মনিরুজ্জামানের পথসভা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫


 

ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী মনিরুজ্জামানের পথসভা

ঢাকা: ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা মনিরুজ্জামান মনির পথসভা করেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে আলফাডাঙ্গা পৌরসভার সদর বাজারের পশ্চিম পাশে অনির্বাণ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল মাঠ প্রঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভা শেষে একটি আনন্দ র‌্যালী বের করা হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সদস্য মিয়া আকরামুজ্জামান।
পথসভায় প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের মনোয়নয় প্রত্যাশী মনিরুজ্জামান মনির।
পথসভায় বক্তব্য প্রদান করেন আলফাডাঙ্গা যুবদলের সাবেক কনভেনার আতিকুল্লাহ আতিক, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জাবের আলী বিশ^াস ও মধুখালী গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদ মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান ও আলফাডাঙ্গা শ্রমিকদলের সভাপতি মো.কাইয়ূম।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকদলের নেতা লায়ন মাসুম পারভেজ।
পথসভা শেষে দলীয় নেতাকর্মীরা একটি আনন্দ র‌্যালী বের করে আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পথসভার প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অনেক নির্যাতন সহ্য করে এখন টিকে রয়েছি। আপনারা সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে রাজনীতি করবেন। আপনাদের দ্বারা কোন ব্যক্তি যেন কষ্ট না পায়। কারণ কিছু দিন পর হবে জাতীয় নির্বাচন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী দলের যাবতীয় কাজ করতে হবে।
তিনি আরও বলেন আমি মরিুজ্জামান মনির ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী। তবে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। আমি আপনাদের ভালোবাসা নিয়ে এখন থেকে আপনাদের পাশে থেকে সর্বসাধারণের সেবা করতে চাই। আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই আমি খুশি। এখন আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী তথা ফরিদপুর-১ আসনের জনগনের সাথে থেকে তাদের সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:৪৪   ৩৩৩ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ