ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫


লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলা:লালমোহন উপজেলায় স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২২টি স্বেচ্ছাসেবী সংগঠনের অন্তত দেড়শত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

এ সময় সমাজে মানবিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ২২টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া হেল্পিং ক্লাবের দ্বিতীয় এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। হেল্পিং ক্লাবের সভাপতি বিশাল মাহমুদের সভাপতিত্বে এ সময় সংগঠনটির উপদেষ্টা জাকির হোসাইন জুয়েল, রাকিব পঞ্চায়েত, প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভিসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘মানব সেবায় এগিয়ে যাই, সকলে সাহায্যের হাত বাড়াই’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০২৩ সালে লালমোহন উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে একঝাঁক তরুণ-যুবকদের নিয়ে প্রতিষ্ঠা করা হয় হেল্পিং ক্লাব নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে অরাজনৈতিকভাবে সংগঠনটি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৫:৪০   ৩০১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ