ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

লালমোহনে শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


লালমোহনে শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা


ভোলা:
লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ওই ইউনিয়নের ৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় গজারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর, দক্ষিণ-পশ্চিম চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূর সোলাইমান, মধ্যগজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জুলফিকার নিরব ও গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবি মরিয়মকে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মহিবুল্যাহর সভাপতিত্বে ও সামছল হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এ সময় গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা শিক্ষক সমিতির সমন্বয়ক তসলিম উদ্দিন শামিম, মো. আল মামুন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির নেতা মোস্তফা মাতাব্বর, জহির মৃধা, মাইনুল হাওলাদার ও মনির বকসিসহ পশ্চিম চরউমেদ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৫:০৬   ১৭৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ