ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ২০, আটক ৮

বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ২০, আটক ৮


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ২০, আটক ৮

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া বালুর ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ।

সোমবার (১১ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পূর্ণবাসন বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালুর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে নিকরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন ও অপর স্থানীয় বিএনপি নেতা কবির সরকারের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়, যা কয়েক দফা চলে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ভূঞাপুর থানার এসআই রুবেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

আটককৃতরা হলেন- উপজেলার পূর্ণবাসন গ্রামের মৃত জিহাদ আলীর ছেলে হাসেম আলী (৪৫), হযরত আলীর ছেলে আব্দুল মোতালেব (৩২), হাসেমুর রহমানের ছেলে তোয়োব রহমান (১৮), মাইনউদ্দিনের ছেলে সাকিব (১৮), মৃত আমজাদ সরকারের ছেলে আমান আলী উদ্দিন (৫০), আব্দুর রাজ্জাকের ছেলে নুরুল ইসলাম (৫০), আব্দুর সালামের ছেলে কবির হোসেন (৩৭), মৃত ইসাহাক সরকারের ছেলে মান্নান সরকার (৫০)।

ভূঞাপুর থানার অফিসারস ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে কেউ এখনও কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৬:২৮   ৪২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ