ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুর চিনিকলে কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ সমাপ্ত

ফরিদপুর চিনিকলে কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ সমাপ্ত


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


ফরিদপুর চিনিকলে কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ সমাপ্ত

ফরিদপুর: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে সদরদপ্তর ও বিভিন মিল /প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন বিশেষ প্রশিক্ষণ শনিবার হতে শুরু হয়ে মঙ্গলবার বিকালে শেষ হয়েছে।
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বাস্তবায়নে চিনিকলের প্রশিক্ষণ ভবনে শনিবার হতে শুরু হওয়া এবং মঙ্গলবার শেষ হওয়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক(বাণিজ্যিক) ও পরিচালক (অর্থ) আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চীফ অব পার্সোনাল শাহ্রীনা তানাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ। কোর্স পরিচালনা করছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভাঃ মহাব্যবস্থাপক( ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ ) সেলিনা আক্তার।

প্রশিক্ষক ছিলেন সদরদপ্তরের ব্যবস্থাপক(প্রশাসন) মোঃ আসিফ মামুন। জাতীয় শুদ্ধাচার কৌশল,তথ্য অধিকার আইন,পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ এ বিধান, দরপত্র মূল্যায়ন,অনুমোদন চুক্তিকরণ সম্পর্কিত,পিপিআর-২০০৮ অনুসরনে টেন্ডার আহবান পদ্ধতি,বাছাইকরণ,তুলনামূলক বিবরনী প্রস্তুকরণ,কার্যাদেশ প্রদান ও মালামাল সংগ্রহের ব্যবস্থাপনা বিষয়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফরিদপর চিনিকলের মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কৃষি)মুহাম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার,মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা, উপমহাব্যবস্থাপক(ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল,ব্যবস্থাপক(পরিঃপ্রকৌ), সহঃব্যবস্থাপক পুরবী বেগমসহ প্রশাসন বিভাগের কর্মকর্তা ৩০জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপব্যবস্থাপক(ল্যাব) প্রলয় কুমার সাহা। প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:২৯   ১৪৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ