ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে স্ত্রীসহ সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুরে স্ত্রীসহ সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫


পিরোজপুরে স্ত্রীসহ সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুর: অবৈধ সমপদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পিরোজপুরের সাবেক এক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। মামলার আসামীরা হলেন সাব-রেজিস্ট্রার আবদুর রব ও তার স্ত্রী নাছরিন আক্তার। দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে আজ মঙ্গলবার ওই মামলা করেন বলে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দুদক জানিয়েছে, নাছরিন আক্তার ২০২৪ সালের ২২ এপ্রিল কমিশনের সরবরাহকৃত ফরমে উল্ল্লেখিত সমপদ বিবরণীতে ৬৬ লাখ ৫০ হাজার ৪০৪ টাকা সমপদের তথ্য গোপন করেছেন। দুদক অনুসন্ধান কওে জেনেছে, তার নামে ২ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ৯০ টাকা ৬০ পয়সা মূল্যের স্থাবর ও অস্থাবর সমপদ রয়েছে। যা তার বৈধ আয়ের চেয়ে ২ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৭০২ টাকা বেশি।

মামলার অভিযোগে বলা হয়, নাছরিন আক্তারের স্বামী আবদুর রব সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাবস্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সমপদ অর্জন করেন এবং সেই অর্থ স্ত্রীর নামে বিনিয়োগ করেন। এছাড়া অর্থের উৎস ও মালিকানা গোপন করার লক্ষ্যে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংও করেছেন।

দুদক অনুসন্ধান করে দেখেছে, আবদুর রব ২০০৯ সালে সাব-রেজিস্ট্রার পদে যোগদানের আগে একজন কলেজ শিক্ষক ছিলেন এবং তার নামে সমপদের পরিমাণ ছিল অল্প। কিন্তু চাকরিকালে তার ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ সমপদ অর্জিত হয়। নাছরিন আক্তারও শিক্ষকতা ও ব্যবসার দাবি করলেও ব্যবসার কোনো বৈধ উৎস বা প্রমাণপত্র নেই।

সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানিয়েছেন, ওই দু’আসামীর বিরুদ্ধে অভিযোগের পর্যাপ্ত প্রমান পাওয়া যাওয়ায় তাদেও বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দন্ডবিধির ১০৯ ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২২:২২   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ