ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ২২ কেজি ওজনের এক কোরাল বিক্রি ৩৫ হাজার টাকা

২২ কেজি ওজনের এক কোরাল বিক্রি ৩৫ হাজার টাকা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫


২২ কেজি ওজনের এক কোরাল বিক্রি ৩৫ হাজার টাকা

পটুয়াখালী: কলাপাড়া উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল একটি সামুদ্রিক কোরাল মাছ। মাছটি নিলামের মাধ্যমে হাসিব ফিসে ১৬০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮’শ ৮০ টাকায় কিনে নেন।

শনিবার (১৬ আগস্ট) সকালে কুয়াকাটা মাছ বাজারের খান ফিসে বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় খলিল নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

জেলে সূত্রে জানা গেছে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকায় আজ সকালে জেলের জালে মাছটি ধরা পরে।

পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারের নিয়ে আসলে নিলামে ডাকের মাধ্যমে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৮০ টাকায় কিনে নেন। মাছ ব্যবসায়ী মোঃ খলিল হাওলাদার।

জেলে আল-আমিন বলেন , এত বড় মাছ পাবো সেটা ভাবতে পারিনি। প্রতিদিনের মতো বঙ্গোপসাগরে মাছ শিকারে গেলে সাগরে মাছটি ভাসতে দেখে জাল ফেলে মাছটি ধরে ফেলি। তবে মাছটি অসুস্থ অবস্থায় ছিলো বলে ধারণা করা যাচ্ছে।মাছটি কুয়াকাটার স্থানীয় বাজারে বিক্রি করি।

মাছটির ক্রেতা কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মোঃ খলিল হাওলাদার জানান, সচারাচর এতো বড় মাছ পাওয়া যায় না। মাছটি পেয়ে জেলেরা খুবই আনন্দিত। ১হাজার ৭০০’শ টাকা কেজি দরে মাছটি কেঁটে এলাকায় বিক্রির কথা জানান।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি নিষেধাজ্ঞার ফসল, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে। খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছে বিধায় সামনের দিনগুলোতে তাদের জালে ভালো সংখ্যক মাছ ধরা পড়বে। শুধু কোরাল নয়, ইলিশসহ সামুদ্রিক অন্যান্য সব ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়বে বলে আমি আশাবাদী।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৪৪   ৩৭৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ