ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তারেক রহমানের স্বপ্ন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার:রফিকুল ইসলাম জামাল

তারেক রহমানের স্বপ্ন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার:রফিকুল ইসলাম জামাল


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


তারেক রহমানের স্বপ্ন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার:রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি: কাঁঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম জামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন আগামী বাংলাদেশ হবে, সুখী সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ। এ লক্ষ্যে তিনি ৩১ দফা দিয়েছেন। তার এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ সূখী ও সমৃদ্ধিশীল হবে।

তিনি আজ রোববার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজারে ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব কথা বলেন। পরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন, আমি আপনাদের কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ।

আমি নেতা হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আগের অনেক প্রতিনিধিরা সেবক ছিলেন না, তারা শাষক ছিলেন। তারা কথায় কথায় মানুষকে শাষন করতেন। আমি সেটি হতে চাই না। ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আবদুল কুদ্দুস জমাদ্দারে সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন, উপজেলা বিএনপি নেতা আখতার হোসেন নিজাম মীরবহর।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আলিমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো.জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩২:০০   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ