ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে পৌরসভা বাতিলের দাবিতে বিক্ষোভ

দোহারে পৌরসভা বাতিলের দাবিতে বিক্ষোভ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


দোহারে পৌরসভা বাতিলের দাবিতে বিক্ষোভ

ঢাকা: দোহার পৌরসভা আংশিক অংশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১২টায় উপজেলার জয়পাড়া কালেমা চত্বর মোড়ে মানববন্ধনে অংশ নেন কয়েক শতাধিক বাসিন্দা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জয়পাড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক তানিয়া তাবাসসুম এর কার্যালয়ের সামনে জড়ো হউন।এ সময়ে বিভিন্ন স্লোগান দিয়ে পৌরসভার আংশিক অংশ ৭/৮ নং ওয়ার্ড বাতিল চান তারা।

এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে ৭ ও ৮ নম্বর পৌর বাসিন্দা হিসেবে আমরা কোনো নাগরিক সুযোগ সুবিধা পাই না। কোনো ধরনের সুযোগ সুবিধা না পেলেও বছর শেষে আমাদের হাতে ধরিয়ে দেয় করের বোঝা। এখানকার অধিকাংশ জনগণ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তারা কোনোভাবে দিনাতিপাত করে। গরিব কৃষকের পক্ষে পৌরকর দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই তারা আজকে রাস্তায় নেমে এসেছে। সময় মতো কর দিতে না পারায় নানা ধরনের হয়রানি করছে কর্মকর্তারা। পৌরবাসীর অনেকেরই এখন আয় রোজগার নেই। করের চাপে অনেকেই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। এ থেকে আমরা পরিত্রাণ চাই। তাই আগের মতো আমাদেরকে সুতারপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হোক।

এসময় বক্তব্য দেন-উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.নুরুল ইসলাম বেপারী, সাবেক যুবদল নেতা আব্দুল করিম বেপারী, অ্যাড. সুমন মুধা, করিম,গিয়াস উদ্দিন, জুলহাস শরীফ প্রমুখ।

পরে একটি প্রতিনিধি দল পৌর প্রশাসক তানিয়া তাবাসসুমের সঙ্গে দেখা করলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবেন বলে জানান।

উল্লেখ্য, ২০০০ সালে জয়পাড়া ইউনিয়ন বাতিল করে পৌরসভায় রুপান্তর করেন সাবেক প্রয়াত বিএনপি নেতা ব্যারিষ্টার নাজমুল হুদা।

আফ/আর

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫৯   ১৯৮ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ