ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় ইউপি সদস্যার মৃত্যু

গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় ইউপি সদস্যার মৃত্যু


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট ২০২৫


গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় ইউপি সদস্যার মৃত্যু

বরিশাল: আগৈলঝাড়ায় গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় সাবেক ইউপি সদস্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। পুলিশ অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক কিরন বেপারীকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মৃত.সুনীল বালার স্ত্রী সাবেক ইউপি সদস্যা লিপিকা বালা(৬০) রোববার (২৪ আগষ্ট) দুপুরে নিজ বাড়ীতে অসুস্থ্য হয়ে পরেন। তখন লিপিকার পরিবার পাশ্ববর্তী কৃষ্ণ কান্ত বেপারীর ছেলে গ্রাম্য হাতুড়ে ডাক্তার কিরন বেপারীকে চিকিৎসার জন্য ডেকে আনেন । সে এসে রোগীকে দেখে অসুস্থ্য লিপিকা বালাকে স্যালাইন দেওয়ার প্রস্তুতি নেন।

এসময় লিপিকার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা গ্রাম্য চিকিৎসক কিরন বেপারীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করতে নিষেধ করেন। তার পরেও কিরন বেপারী বলেন স্যালাইন দিলে সে সুস্থ্য হয়ে উঠবেন। পরে লিপিকার শরীরে স্যালাইন ও ইনজেকশন পুশ করেন গ্রাম্য ডাক্তার কিরন বেপারী। স্যালাইন ও ইনজেকশন পুশ করার ৩ মিনিটের মধ্যে অসুস্থ্য লিপিকা বালা চিৎকার দিয়ে মারা যান। তার মৃত্যুর সাথে সাথে কিরন বেপারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় পুলিশকে সংবাদ দিলে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে মহিলা পুলিশ দ্বারা লাশের সুরতহাল রিপোট তৈরী করে রোববার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এঘটনায় মৃত্য লিপিকা বালার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা বাদী হয়ে ভুল চিকিৎসায় তার মায়ের মৃত্যু অভিযোগে এনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং-৯(২৫-৮-২০২৫)। ওই মামলার আসামী গ্রাম্য ডাক্তার কিরন বেপারীকে রোববার রাতেই এসআই আব্দুল্লাহ আল মামুন নিজ এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকাল সোমবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার ও লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৩৯:১৫   ৫০৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ