ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে পল্লী মাতৃকেন্দ্রের মাঝে অনুদানের চেক বিতরণ

কাউখালীতে পল্লী মাতৃকেন্দ্রের মাঝে অনুদানের চেক বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


কাউখালীতে পল্লী মাতৃকেন্দ্রের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা এগারোটায় সমাজসেবা অফিস কার্যালয় থেকে ২০২৪-২০২৫ অর্থ বছরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুদানের চেক ও পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের সম্মানি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। এ সময় তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে ও পল্লী মাতৃকেন্দ্রের ১৫ জন সম্পাদিকাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৯   ২৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ