ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » ক্যানসারে আক্রান্ত আনিছুর বাঁচতে চায়

ক্যানসারে আক্রান্ত আনিছুর বাঁচতে চায়


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


ক্যানসারে আক্রান্ত আনিছুর বাঁচতে চায়

কুড়িগ্রাম: উলিপুরে গলায় ক্যানসারে আক্রান্ত আনিছুর রহমান (৪০) বাঁচতে চায়। দুই সন্তানের জনক আনিছুর রহমান তার চিকিৎসার জন্য সমাজের সবার সহযোগিতা চেয়েছেন। বর্তমানে অর্থঅভাবে থেমে আছে তার চিকিৎসা। আনিছুর রহমান উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেয়ালপাড় এলাকার আবুর উদ্দিনের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনিছুরর রহমান পেশায় একজন ক্ষুদে হোমিওপ্যাথি চিকিৎসক। হোমিও চিকিৎসা সেবা দিয়ে ভালোই চলছিল তার সংসার। এক ছেলে-এক মেয়ে ও স্ত্রীর সংসারে তেমন স্বচ্ছলতা না থাকলেও ভালোভাবেই দিনাতিপাত করছিলেন। হঠাৎ করে ২০২৩ সালের শুরুতে গলায় ধরা পড়ে টিউমার ক্যানসার।

সুখের সংসারে নেমে আসে কালো মেঘ। ধার দেনা, সুদের পর টাকা নেয়া, জমি বন্ধক রেখে শুরু করেন ক্যানসারের চিকিৎসা। চলে বেঁচে থাকার লড়াই। উন্নত চিকিৎসার জন্য চলে যান ঢাকা। বর্তমানে তিনি রাজধানীর বিআরবি হসপিটাল লিমিটেডের ক্যানসার বিশেষজ্ঞ এক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন করছেন। চিকিৎসক জানিয়েছেন, থেরাপি ও থেরাপি পরবর্তী অপারেশন করতে প্রয়োজন হবে প্রায় ১৭ লাখ টাকা।
আনিছুর রহমান কান্না জড়িত কণ্ঠে বলেন, এতো পরিমান টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। তবুও অমূল্য জীবনকে বাঁচানোর জন্য মানুষের কাছে ছুটে যাচ্ছি। জমি বন্ধক ও ধার দেনা করে তিন তিনবার থেরাপি ডোজ শেষ করলেও অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে অসহায় জীবন যাপন করছি। সবার একটু সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারে জীবন।
আনিছুর রহমানের স্ত্রী রুমি জানান, ইতিমধ্যে স্বামীর চিকিৎসার জন্য যেটুকু জমা-জমি ছিল তা বিক্রি করে তিনবার থেরাপি দিয়েছি। এখন অপারেশন করার সামর্থ্য নাই। টাকার অভাবে একমাত্র মেয়ে আর্ণিকা তাবাচ্ছুমের (১৯) বিয়ের ৬ মাস পাড় হলেও জামাইয়ের বাড়িতে পাঠাতে পাচ্ছি না। তাই দেশবাসীর কাছে অনুরোধ আপনারা আমার স্বামীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিত্তবানদের অনুরোধ করছি তারা যেন আমাদের পাশে দাঁড়ান। আনিছুর রহমানকে সাহায্য পাঠানোর ঠিকানা সোনালী ব্যাংক লিঃ এর হিসাব নম্বর- ৫২১৭৫০১০৪৭৪৫১ ও বিকাশ ০১৭৩০১৮৮৯২৪।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৫৬   ২২৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ