ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

সালথায় ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


সালথায় ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুর: সালথা উপজেলার চাদপুর- হোগলাকান্দি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ বুধবার (২৭ আগষ্ট) বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাদপুর- হোগলাকান্দী এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল ও সাত পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুর কোতয়ালী থানার শোভারামপুর এলাকার ফরহাদ হোসেনের ছেলে মোঃ নিলয় ইসলাম তাসির (২২) ও জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জামিল আহম্মেদ হযরত (২৪)।

এর আগে ভোররাতে একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৬৯ বোতল ফেনসিডিলসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কোতয়ালী থানার খাবাসপুর তালতলা এলাকার নুরুজ্জামান মাঝির ছেলে মোঃ সাব্বির মাঝি (৩০) ও চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার কয়া গ্রামের মৃত মহর আলী মুন্সীর ছেলে মোঃ আমিনুল ইসলাম বুলবুল (৪২)। অভিযানে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ফরিদপুর র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র‌্যাব-১০ এর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:১৮   ৩০২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ