ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ওরিয়েন্টেশন সভা

কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ওরিয়েন্টেশন সভা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ওরিয়েন্টেশন সভা

পটুয়াখালী: কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ, গাভী, পাথ এবং ইউনিসেফ এর সমর্থনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভ্যাক্সিনেশন সম্পর্কিত টেকনিক্যাল পার্সন মো.ফারুক উল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আফরোজা ইয়াসমিন এবং কলাপাড়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা থেকে আসা অভিজ্ঞ ৫০ জন শিক্ষক।

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই আপনাদের স্ব স্ব প্রতিষ্ঠানে টাইফয়েড ভ্যাক্সিনেশন রেজিষ্ট্রেশন নিশ্চিত করবেন। পরে প্রতিষ্ঠানে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে’র মাধ্যমে টিকা প্রদান করা হবে। এটি আপনাদের জন্য সরকারের অর্পিত দ্বায়িত্ব বলে জানিয়েছেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, টাইফয়েড আমাদের দেশে একটি মারাত্মক ব্যাধি। এ রোগ থেকে প্রজন্মকে রক্ষা করতে টিকা প্রদানের বিকল্প নেই। তিনি শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কাউন্সিলিং এর মাধ্যমে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৫:০৩   ৩২৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ