ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চরফ্যাসনে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


চরফ্যাসনে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ভোলা: মনপুরায় ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে মো.আলাউদ্দিন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবুল কালাম নামের এক যুবককে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার চরফ্যাসন চৌকি আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. শওকত হোসাইন রায় ঘোষনা করেন। দ-প্রাপ্ত আসামী আবুল কালাম হলেন মনপুরা থানার ফৈজুদ্দিন গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
২০১৯ সনের ৬ অক্টোবর মনপুরার হাজিরহাট বাজারের ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট শাখা পরিচালাক ও কিটনাশক ব্যবসায়ী আলাউদ্দিনকে ব্যবসায়ীক দ্বন্দ্বে রাতের আধাঁরে আবুলাকালামসহ ৭ জন মিলে কুপিয়ে হত্যা করেন। এঘটনায় নিহত আলাউদ্দিনের ভাই আবু জাফর বাদী  হয়ে ওই সনের ৭ অক্টোবর ৭ জনকে আসামী করে মনপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মনপুরা থানা পুলিশ দির্ঘ তদন্ত শেষে ২০২১ সনের ১১ নভেম্বর ৭ আসামীর বিরুদ্ধে পৃথক পৃথক দুটি চার্জশীট দাখিল করেন। মামলার ৭ আসামীর মধ্যে তিনজন অপ্রাপ্ত হওয়ায় ওই আসামীদের বিচারকার্য ভোলা শিশু আদালতে চলমান থাকলেও অপর চার আসামীর বিচারকার্য অতিরিক্ত দায়রা জজ আদালতে চলমান ছিলো।

হত্যাকাণ্ডে আসামী আবুল কালাম(৩৯)সহ ও অপ্রাপ্তবয়স্ক তিন আসামী মাকসুদ(১৭),শাহীন(১৬), শামীম(১৬) ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলো। এবং অপর তিন আসামী মো. জয়নাল, এসও কালাম ও মো. রনির বিরুদ্ধে তথ্য প্রমান মিলেনি। দির্ঘ শুনানীর পর চরফ্যাসন অতিরিক্ত দায়রা জজ আসামী আবুল কালামকে যাবজ্জীন কারাদণ্ড ও অপর অপর তিন আসামী মো. জয়নাল, এসও কালাম ও মো. রনিকে খালাস প্রদান করেন।
চরফ্যাসন আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হযরত আলী হিরন জানান, দির্ঘদিন বিচারকার্য প্রক্রিয়া শেষে আলোচিত হত্যা মামলার আসামী পলাতক ছিলেন। ওই মামলায় আসামীর অনুপস্থিতেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।অপর অপ্রাপ্তবয়স্ক তিন আসামীর বিচারকার্য ভোলা শিশু আদালতে চলমান রয়েছে। এ রায়ে মামালার দাবী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৮:৪৬   ২৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ