ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৮০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৮০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৮০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

পিরোজপুর: শ্রীগুরু সঙ্ঘের ৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কাউখালী শাখা সঙ্ঘের পরিচালনায় ১৩ তম বাৎসরিক উৎসব শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে শুরু হয়েছে। গতকাল বিকেলে মাতৃসঙ্ঘ অধিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
শনিবার (৩০ আগস্ট) সকালে সঙ্ঘ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় । সঙ্ঘ পতাকা উত্তোলন করেন শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ও আশ্রম অধ্যক্ষ স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট পরিতোষ সমাদ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউখালী শাখা সঙ্ঘের সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, কাউখালী শাখা সঙ্ঘের সহ সভাপতি সুব্রত রায়, বঙ্কিম চন্দ্র সাহা, সহ সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক বিনয় কৃষ্ণ দাস, প্রচার সম্পাদক মানিক লাল কর প্রমূখ ‌।
সকালে হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে ফল বিতরণ, দুস্থ মায়েদেরকে বস্ত্র বিতরণ, বিকেলে মহতি ধর্মসভা ও অধিবাস কীর্তন এবং রবিবার দিনরাত মহানামযজ্ঞ শেষে সোমবার ১ সেপ্টেম্বর মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৭:৩২   ১৯৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ