ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিক্ষক মারধরের মামলার প্রধান আসামি গ্রেফতার

শিক্ষক মারধরের মামলার প্রধান আসামি গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


শিক্ষক মারধরের মামলার প্রধান আসামি গ্রেফতার

পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ মোল্লাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোজাম্মেল প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গ্রেফতার হওয়া মোজাম্মেল প্যাদা ওই ইউনিয়নের চরবেষ্টিন ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গলাচিপা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এরআগে স্বামীর ওপর খুনের উদ্দেশ্যে হামলা ও মারধরের অভিযোগ এনে শিক্ষক আবু হানিফের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে গত ২৭ আগস্ট রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় মোজাম্মেল প্যাদাকে প্রধান আসামি করা হয়।

এতে মোজাম্মেলসহ নামধারী ছয়জন এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মামলার পর থেকে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে, পরে গলাচিপা পৌরসভা এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোজাম্মেল প্যাদাকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজার এলাকায় শিক্ষক আবু হানিফ মোল্লার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করা হওয়ার পরে তাকে পুলিশ গ্রেফতার করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:২১   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ