ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তিন দফা দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

তিন দফা দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট ২০২৫


তিন দফা দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

পটুয়াখালী: বাংলাদেশ কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী সেতুর টোল প্লাজা অবরোধ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় ১ ঘন্টা ঢাকা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ না রাখা ও কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া নামের সাথে ‘কৃষিবিদ’ পদবী ব্যবহারের সুযোগ না রাখা। আন্দোলনরত শিক্ষার্থী রেখা তাবাসসুম ও রেজওয়ান হাসান বলেন, বিএসসি কৃষিবিদদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

মহাসড়ক অবরোধের বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাকির হোসেন জানান, সার্বিক নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন ছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। ওসি আরও জানান, শিক্ষার্থীদের দাবি দাওয়া যথাযথ মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:০৯   ২২৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ