ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম, আটক ২

কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম, আটক ২


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম, আটক ২

পটুয়াখালী: কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিক্সা চুরির বিষয়ে জানতে চাওয়ায় যুবদল কর্মী সোহেল তালুকদারকে (৪২) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় হাসানের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত সোহেলকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী কবির হোসেন জানান, সোহেলের বাম হাতের কনুই কুপিয়ে ঝুলিয়ে দেয় এবং গলার বাম পাশে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে।

আহত সোহেল জানান, কয়েকদিন আগে এলাকার একটি ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি হয়। এই নিয়ে এলাকার সালিশ হয়। সালিশে চোর চক্রের সদস্যদের চিহ্নিত করা হয় এবং তাদের জরিমানা করা হয়। এ নিয়ে কথা কাটাকাটি হয় সোহেলের সাথে। এক পর্যায়ে আজ সোহেলকে একা পেয়ে হাসানসহ তার সহযোগীরা হামলা চালায়। এঘটনায় পুলিশ তাৎক্ষণিক মূল অভিযুক্ত হাসান ও এক সহযোগী জুয়েলকে গ্রেফতার করেছে।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে দুইজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এই চক্রের সদস্যরা স্থানীয় গডফাদারদের শেল্টারে কলাপাড়া পৌরশহরসহ বাদুরতলী বালিয়াতলী সড়কের বিভিন্ন পয়েন্টে মাদক চোরাচালানিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৩:০৯   ৩২৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ