ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় জামায়েত ইসলামীর উদ্যোগে সেতুর সংযোগ সড়ক মেরামত

সালথায় জামায়েত ইসলামীর উদ্যোগে সেতুর সংযোগ সড়ক মেরামত


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫


সালথায় জামায়েত ইসলামীর উদ্যোগে সেতুর সংযোগ সড়ক মেরামত

ফরিদপুর: সালথা উপজেলার আটঘর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সেতুর সংযোগ সড়ক মেরামত করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) জামায়াতে ইসলামী আটঘর ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে জামায়েত ইসলামের কর্মীদ্বারা গঠিত
সেচ্ছাসেবকদের দিয়ে রাস্তা মেরামতের কাজ করা হয়।
৬ গ্রামের ৮ হাজার লোকের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তা আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ইটের সড়কের সেতুর সংযোগ ভেঙ্গে যাওয়ায় দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষের চলাচলের সমস্যা হচ্ছিল। এলাকার মানুষের বহুদিন ধরে এই সড়কটি মেরামত করার জন্য বিভিন্ন মহলে দাবী জানিয়ে আসছিল। গণমানুষের দাবীর প্রেক্ষিতে আটঘর ইউনিয়নের স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়।
বোয়ালিয়া গ্রামের একাধিক বাসিন্ধা বলেন, জামায়াতের নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামত করে দিয়েছে, এটি
আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ার ফলে অনেক কষ্ট করে এই সেতুটি ব্যবহার করতে হয়েছে আমাদের। মাঝে মাঝে বড় ধরনের দূর্ঘটনাও ঘটেছে এখানে।

এই সেতু দিয়ে আমাদের ফসলের গাড়ি উঠানামা করতে পারতো না। অনেক দুরের রাস্তা দিয়ে বেশি টাকা খরচ করে আমাদের ফসল আনা-নেওয়া করতে হতো। সালথা উপজেলা
জামায়েতে ইসলামের নেতাকর্মীরা এই সড়ক মেরামত করে দেওয়ার ফলে আমরা এখন থেকে স্বাভাবিক ভাবে এই রাস্তা ও সেতু দিয়ে চলাচল করতে
পারবো।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারী মো. তরিকুল ইসলাম, আটঘর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জামায়াতের মেম্বার প্রার্থী মো. জাকির মাতুব্বর, ইউনিয়ন জামায়াতের সাহিত্য সম্পাদক সবুজ মোল্যা, শ্রমিক কল্যাণ ফেডারেশন আটঘর ইউনিয়নের সভাপতি মোজাম সরদার, সেক্রেটারী ইমরান খান প্রমুখ।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:১৭:২৮   ২২৫ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ