ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুর চিনিকলে রোপন মৌসুমের উদ্বোধন

ফরিদপুর চিনিকলে রোপন মৌসুমের উদ্বোধন


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫


ফরিদপুর চিনিকলে রোপন মৌসুমের উদ্বোধন

ফরিদপুর: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন সকল চিনিকলে এক যোগে রোপন মৌসুমের উদ্বোধনের অংশ হিসেবে ফরিদপুর চিনিকলেও ২০২৫-২০২৬ আখ রোপন মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার ফরিদপুর চিনিকলের ৭ টি সাবজোনের ৭২ টি ইউনিটে একই দিনে এস.টি.পি ও সরাসরি রোপন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর চিনিকলে রোপন মৌসুম কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ।

প্রধান অতিথি মিলস গেট ‘এ’ এবং ‘বি’ সাবজোনের ইউনিট-১ এর আখচাষী মো. দাউদ হোসেন এ জমিতে ইউনিট-৮, যথাক্রমে ৯,১৫,১৩,১৪,৬,৭, ১৭, ও মাঝকান্দি কেন্দ্রের ইউনিটের আখচাষীদের জমিতে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামান মনির,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. তোজাম্মেল মন্ডল,সদস্য আবুল কালাম আজাদ, মো. শাহিন মাহমুদ,হাসিম আল জায়িদসহ চিনিকলের কৃষি বিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধোধন চলাকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ফরিদপুর চিনিকলের ১৫ নং ইউনিটের বিশিষ্ট আখচাষী মো. সোহরাব হোসেন শেখের সাথে ভিওি কলে কথা বলেন।

এ সময় মো. সোহরাব হোসেন শেখ বলেন, আখের মূল্য দ্রুত সময়ের মধ্যে পেলে লেবার খরচ ও অন্যান্য খরচ মেটাতে সহজ হবে। তিনি আখের দাম বৃদ্ধি করার অনুরোধ করেন। এ সময় করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান ভিডিও কলে কথা বলেন।
এ ছাড়া রাজবাড়ি,ফরিদপুর,মাগুরা,বোয়ালমারী,বালিয়াকান্দি সাবজোনে যথাক্রমে মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার,ব্যবস্থাপক(সম্প্র) প্রবীর মল্লিক ,ব্যবস্থাপক মো. ইমরুল হাসান,কানিজ ফাতেমা রোখসানা,সহ ব্যবস্খাপক মাসুদুর রহমান, মেহেদী হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা,সিআইসি,সিডিএসহ কর্মচারীগণ রোপন মৌসুমের কার্যক্রমে অংশগ্রহণ করেন।
চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান জানান, চলতি ২০২৫-২০২৬ আখরোপন মৌসুমে এ চিনিকলের ৭ টি সাবজোনে ৫ হাজার ২শত একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে আজকে শুভ উদ্বোধন করা হলো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:২৮   ২২৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ