ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জনগণের সম্পদ যারা আমানত মনে করবে তাদেকে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান: শামীম সাঈদী

জনগণের সম্পদ যারা আমানত মনে করবে তাদেকে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান: শামীম সাঈদী


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫


জনগণের সম্পদ যারা আমানত মনে করবে তাদেকে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান: শামীম সাঈদী

পিরোজপুর: সোমবার (১ সেপ্টেম্বর) পিরোজপুরের কাউখালি উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক বৃন্দ ও স্টাফদের সম্মাননা অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ আল্লামা সাঈদী এর ছেলে আলহাজ্ব শামীম সাঈদী। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ নুরুজ্জামান মোল্লা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান, সাবেক সভাপতি মোঃ রাকিবুল হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, শিক্ষকরাই দেশ জাতি গড়ার কারিগর, শিক্ষকদের থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। আপনারা যারা শিক্ষক তারা মানুষকে সৎ শিক্ষা দিবে। আপনারা সৎ মানুষের পক্ষে থাকুন,সৎ মানুষকে সাপোর্ট দিন। যারা জনগণের সম্পদ চুরি করে খায় তাদের বয়কট করুন। দেশের সম্পদ যারা আমানত মনে করবে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান। যত বড় বিপদ আসুক আমরা সব সময় সত্য কথা বলবো।

তিনি আরো বলেন, আমাকে আপনাদের সংসদ সদস্য করতে হবে না,আপনারা সৎ,যোগ্য মানুষকে সংসদ সদস্য বানান। যেই সৎ হবে তাকেই আপনারা সাপোর্ট করুন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৪:২০   ২১৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ