ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নুরুল হককে দেখতে হাসপাতালে গেলেন শামা ওবায়েদ

নুরুল হককে দেখতে হাসপাতালে গেলেন শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫


নুরুল হককে দেখতে হাসপাতালে গেলেন শামা ওবায়েদ

ফরিদপুর: গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক (নুর) এর শারীরিক অবস্থা দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিনি তাঁকে দেখতে যান। এ সময় নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এরআগে সোমবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়।

হাসপাতালে নুরুল হককে দেখার পর মুঠোফোনে শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, নুরুল হক নুরের মতো আর কাউকে যে অত্যাচারিত হতে না হয়। আমি এই হামলার সুষ্ঠু তদন্ত চাই।

গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠিপেটা করেন। তখন দলের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। নুরুল হকের মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। তিনি এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৫৩   ৩৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ