ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় সড়ক ব্লকেড কর্মসূচি, অবস্থান জানাতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় সড়ক ব্লকেড কর্মসূচি, অবস্থান জানাতে সংবাদ সম্মেলন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় সড়ক ব্লকেড কর্মসূচি, অবস্থান জানাতে সংবাদ সম্মেলন

পটুয়াখালী: কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন পল্লীর ‘স্বপ্নের ঠিকানা’ বাসীন্দারা বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে ইঞ্জিঃ মোঃ তৌহীদুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন “স্বপ্নের ঠিকানা” পল্লীর পরিচালনা কমিটির সভাপতি অলিউডর রহমান।

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের নামে অতি সম্প্রতি ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল আউয়াল অন্তরের সড়ক ব্লকেড কর্মসূচির সাথে তাঁদের কোন সম্পৃক্ততা নেই। ইতিপূর্বে সে আমাদের অবহিত করে কোন কর্মকাণ্ড করেনি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘরের দলিল হস্তান্তর, কর্মসংস্থান, আবাসন পল্লীর ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কারসহ যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে একাধিক আলোচনা, মতবিনিময় সভা করেছি। এসব সমস্যা সমাধানের প্রক্রিয়ায় যথাযথ অগ্রগতি হয়েছে। কিন্তু রাজনৈতিক ফায়দা কে সামনে রেখে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবির সঙ্গে অযৌক্তিক এবং ব্যক্তিগত কিছু ইস্যুকে যুক্ত করে রবিউল আউয়াল অন্তর ভিন্ন পন্থা অবলম্বন করে যাচ্ছেন।

যার প্রেক্ষিতে রাষ্ট্রের সর্ব বৃহৎ পায়রা বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কাজকর্ম কে অস্থিতিশীল করে তুলছে বলে আমরা মনে করছি।’ এর কারণে সৃষ্ট কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য পুনর্বাসন পল্লীর কোন সদস্যরা দায়ী থাকবেন না বলে অলিউডর রহমান জানান। এসময় পুনর্বাসন পল্লীর বাসীন্দা “স্বপ্নের ঠিকান ” সাবেক সভাপতি মোঃ সালেক হাওলাদার, সহসভাপতি মোঃ হেলাল মৃধা, ইদ্রিস মোল্লা, মোঃ খলিল মোল্লাসহ প্রমুখ বক্তব্য রাখেন। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ধানখালীর বাসীন্দা রবিউল আউয়াল অন্তর আট দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৮ আগস্ট সংবাদ সম্মেলন করে সাত দিনের সময় বেধে দিয়ে সড়ক ব্লকেড কর্মসূচির আল্টিমেটাম দেন। এর প্রেক্ষিতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি সুপারভাইজর রাশেদুল ইসলাম সোমবার রাতে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার কারণে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আজ তাদের অবস্থান পরিষ্কার করতে এই সংবাদ সম্মেলন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:১০   ২৫৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ