ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে মা-ছেলে দুইজনকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

চরফ্যাসনে মা-ছেলে দুইজনকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫


চরফ্যাসনে মা-ছেলে দুইজনকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

ভোলা: চরফ্যাসনে আলোচিত স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।একই মামলায় অপর এক আসামীকে খালাস দেয়া হয়েছে।
বুধবার দুপুরে চরফ্যাসন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এদণ্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডের আঃ মান্নান মাঝির ছেলে মোঃ মাহাবুব ও মোঃ ইব্রাহীম। খালাস প্রাপ্ত আসামী আবদুল মান্নান মাঝি ওই গ্রামের মো. ফজলুর রহমান মাঝির ছেলে।
জমি সংক্রান্ত বিরোধের জের নিয়ে প্রতিপক্ষ মিলন নকতিকে ফাঁসাতে গত ২০১৮ সনের ৩০ মার্চ আসামী মাহাবুব ও তার ভাই ইব্রাহীম মিলে মাহাবুবের স্ত্রী ঘুমন্ত জাহানারাকে গলা কেটে হত্যা করেন।

ওই হত্যার ঘটনা ৮ বছরের শিশুপুত্র আবির দেখে ফেলায় হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে তাকেও হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেন। ঘটনার পর ওই রাতেই নিহত জাহানারার বাবা সৈয়দআলী চকিদার বাদী হয়ে জামাতা মাহাবুব ও তার ভাই ইব্রাহীমও মেয়ের শ্বশুর মন্নান মাঝিকে আসামী করে চরফ্যাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দির্ঘ তদন্তের পর চরফ্যাসন থানা পুলিশ অভিযুক্তরা হত্যাকাণ্ডে জড়িত থাকা প্রমানিত হলে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ বছর আদালতে মামলাটি বিচারিক কার্যচলমান শেষে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমান মেলায় তিন আসামীর মধ্যে বিজ্ঞ আদালত গৃহবধুর স্বামী মাহাবুব ও দেবর ইব্রাহীমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন । অপর এক আসামী ওই গৃহবধুর শ্বশুর মান্নান মাঝির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাবে বেকসুর খালাস দেন।
চরফ্যাসন আদালতের এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরন জানান, অভিযোগ আদালতে প্রমানিত হওয়ায় সত্য ও ন্যায়ের ভিত্তিতে বিজ্ঞ আদালত এই রায় ঘোষনা করেন। এই রায় ঘোষনায় বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫১   ২৪৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ