ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নলছিটিতে কৃষকদের নিয়ে মাঠ দিবস

নলছিটিতে কৃষকদের নিয়ে মাঠ দিবস


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫


নলছিটিতে কৃষকদের নিয়ে মাঠ দিবস

ঝালকাঠি: নলছিটিতে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পৌরসভার খাজুরিয়া গ্রামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প” এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রদর্শনী প্লটের মাঠে মাঠ দিবসের আয়োজন করা হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম শিকদার, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক,কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল-মামুন, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক, ইসরাত জাহান মিলি,

অনুষ্ঠানে উপস্থিত বক্তব্যরা বলেন, আধুনিক প্রযুক্তিও উন্নত জাতের বীজ ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার কৃষকের পাশে থেকে উৎপাদন বৃদ্ধিতে নানান উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি খাতকে এগিয়ে নিতে মাঠ পর্যায়ের কৃষকদের আরও সচেতনতা ও প্রশিক্ষণ অপরিহার্য।

তাঁরা আরও বলেন, কৃষি উৎপাদনে নারীদের আরও সম্পৃক্ততা বাড়াতে হবে। এতে খাদ্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে। কৃষকই দেশের মূল চালিকাশক্তি। প্রদর্শনী প্লটের মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে শিখতে পারছেন।

অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের অন্যন্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:৫৪   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ