ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক গাঁজাসহ আটক

লালমোহনে যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক গাঁজাসহ আটক


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫


লালমোহনে যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক গাঁজাসহ আটক

ভোলা: লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুব অধিকার পরিষদ, লালমোহন উপজেলা শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী ৮নং ওয়ার্ডের সাতআলী হাওলাদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ওই এলাকার মহান নাটকের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজানুর রহমান এলাকায় প্রভাব খাটিয়ে সংগঠন পরিচালনার পাশাপাশি গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মাদক বিরোধী অভিযানে পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১২:৪৯   ২৬১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ