ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর: বিএনপির প্রতিষ্ঠাতাবার্ষিকীর গুরুত্ব তুলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আমার সামনে শতশত মানুষ আছেন, যারা শহীদ জিয়াকে দেখে নাই এবং যারা খালেদা জিয়াকে চেনেন না। তাদেরকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। যার জন্য আমরা প্রতি বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। কারণ এই প্রকৃত ইতিহাস গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী না, এই দিনটি হচ্ছে বাংলাদেশের নবজাগরণ ও নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা এবং সার্ভভৌমত্ব প্রতিষ্ঠার দিন।
শামা ওবায়েদ আরো বলেন, বাংলাদেশের মাটিতে আর কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। আমরা এই দেশের মাটিতে একটি নতুন রাজনীতি দেখতে চাই। যেখানে কোনো গুম-খুন হবে না, কোনো নারী ধর্ষিত হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই। এই নতুন দিগন্তের সুচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে।
আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়ক মোড়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর একটি শোভাযাত্রা বের হয়ে সালথা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা উপজেলার সামনে গিয়ে শেষ হয়।
শামা ওবায়েদ বলেন, আমাদের এই দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য। তাই আমাদের সকলকে সাবধান থাকতে হবে। দেশে একটি স্বচ্ছ সংসদ চাই। সেই সংসদের এমপিরা জনগণের চাওয়া-পাওয়া ও বাংলাদেশের জন্য কাজ করবে। অন্য কোনো দেশের হয়ে কাজ করবে না।
শামা ওবায়েদ আরো বলেন, বাংলাদেশে যত ভালো কাজ ও যত উন্নয়ন হয়েছে, সব বিএনপির সময় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে শুরু করেছিলেন। এখন তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। যে ৩১ দফার মধ্যে আছে, যদি বিএনপি জনগনের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে তাহলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবককে চাকুরী দিবে। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটি সুবিধা যাতে বাংলাদেশের জনগন সমানভাবে পায় সেই উদ্যোগের কথা বলা আছে।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো.শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মো. শাহিনুর রহমান, জাহিদুল হাসান লাবলু, প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, দপ্তর সম্পাদক আবুল বাশার, উপজেলা বিএনপি নেতা রাশেদ মাতুব্বর, আব্দুর রব, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, জামাল হোসেন বালাম, মাহফুজুর রহমান, সাফিকুল ইসলাম, মুরাদ মাতুব্বর, মিরান হুসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন চৌধুরী, কামরুল ইসলাম, ইসরাইল মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, উপজেলা আরাফত রহমান স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামিন তালুকদার, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ প্রমূখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:১৭:৩০ ১৯৫ বার পঠিত | ● বিএনপি ● শামা ওবায়েদ ● সালথা