ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে হত্যা মামলার আসামিরা বিএনপির মিছিলে, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দোহারে হত্যা মামলার আসামিরা বিএনপির মিছিলে, প্রতিবাদে বিক্ষোভ মিছিল


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫


দোহারে হত্যা মামলার আসামিরা বিএনপির মিছিলে, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঢাকা: দোহার উপজেলায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দোহার উপজেলা বিএনপি’র উপদেষ্টা হারুন-অর-রশীদ মাস্টার হত্যাকান্ডে মামলার আসামীরা বিএনপির মিছিলে অংশ গ্রহনের ঘটনাকে কেন্দ্র করে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা বাজার থেকে জয়নালের মোড়ে গিয়ে শেষ হয়। এসময় নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল ওহাব মিয়ার পদত্যাগ দাবী করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ মিছিলে বক্তরা বলেন, সম্প্রতি দোহারের নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর ওয়াক ওয়ে সড়কে হাঁটতে গেলে পূর্ব থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা দোহার উপজেলা বিএনপি নেতা হারুন-অর-রশীদ মাস্টারকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় । পরে মামলায় এজহারভুক্ত আসমিদের গ্রেফতারও করে পুলিশ।

আসামিরা জামিনে এসে নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল ওহাব মিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ গ্রহণ করে। যা অত্যন্ত নিন্দনীয়, তাই আমরা আব্দুল ওহাব মিয়ার পদত্যাগ দাবী করছি। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল হাই হারেজ মাদবর, বাদশা মল্লিক, আব্দুর রাজ্জাক, সালাম চৌধুরী,জামাল বেপারী, আব্দুল মান্নান, লাভলু মোল্লা, ডা. ইলামদ্দিন,নুরুল ইসলাম মাদবর, ইয়ার আলী, সফিউদ্দিন সফি,লাভলু দেওয়ান, মশিউর রহমান রিপন, তোতা মোল্লা, লিটন হোসেন কালু, মনির মোল্লা, মজনু মিয়া, জাহাঙ্গীর আলম, ইউসুফ, আবুল শিকদার, আসাদ,সাদ্দাম, নুর ইসলাম, সেন্টুসহ স্থানীয় জনগণ। বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠান পরিচালনা করেন মো. ওয়াসিম মোল্লা।

এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসান আলী জানান, আমরা তদন্ত করে প্রকৃত আসামিদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত আসামিরা উচ্চ আদালত কতৃক জামিনে রয়েছেন। হুমকি ধুমকি’র প্রমান পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:২২:০১   ২৩৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ