ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে ক্ষোভ,একাধিক পদ স্থগিত

মধ্যনগরে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে ক্ষোভ,একাধিক পদ স্থগিত


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


মধ্যনগরে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে ক্ষোভ,একাধিক পদ স্থগিত

সুনামগঞ্জ: বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটি নিয়ে পক্ষে-বিপক্ষে ক্ষোভ ও নানা অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা আহবায়ক কমিটির নিকট একাধিক লিখিত ও মৌখিক অভিযোগও দাখিল করা হয়।

উপজেলা আহবায়ক কমিটির সাথে পরামর্শক্রমে ইউনিয়ন বিএনপি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১০ সেপ্টেম্বর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে উত্থাপিত অভিযোগগুলো শুনানি করা সম্ভব নয়। তবে পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বিক্ষুব্ধ নেতাদের উদ্দেশ্যে সতর্ক করে বলা হয়, প্রাথমিক ব্যবস্থার পরেও যদি কেউ অসন্তুষ্ট হয়ে ভিন্ন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে।

প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে ওয়ার্ড নং ১ এর সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড নং ৩ এর সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড নং ৪ এর সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড নং ৬ এর সাধারণ সম্পাদকের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এছাড়া বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড কমিটির সদস্য জনাব রাসেল মিয়ার বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উঠেছে। এ কারণে তাঁর প্রাথমিক সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং বিষয়টি পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিবেচনাধীন রয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বরও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সুজন মিয়া তাঁর পদ স্থগিত করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদে বঞ্চিত বা পদপ্রাপ্ত সকলে বুঝতে হবে—দল ও আসন্ন সম্মেলনকে ঘিরে আওয়ামী স্বৈরাচার সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকলকে নিঃশর্তভাবে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

বিজ্ঞপ্তিটি নিজ ফেইসবুক আইডি থেকে পোস্ট করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সুজন মিয়া।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৭:৩০   ২৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ