ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ দু’জন আটক

মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ দু’জন আটক


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ দু’জন আটক

ফরিদপুর: মধুখালীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দু’জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে মধুখালী থানাধীন পশ্চিম গাড়াখোলা এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে পশ্চিম গাড়াখোলা গ্রামের মোঃ ফয়সাল শেখের ছেলে মোঃ আকাশ শেখ (২৩) এর কাছ থেকে ৮ (আট) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়।

অন্যদিকে, চর মহিষাপুর গ্রামের পরিতোষ দাসের স্ত্রী অসীমা দাস (৫০) কে মধুখালী মরিচ বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, “আটককৃতদের মধ্যে আকাশ শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং অসীমা দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”রবিবার দুপুরে আকাশ শেখকে জেলহাজতে এবং অসীমা দাসকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:২৭   ২৮২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ