ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ছাত্রদলের উদ্যোগে এইচএসসি শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় হেল্প ক্যাম্প

ছাত্রদলের উদ্যোগে এইচএসসি শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় হেল্প ক্যাম্প


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


ছাত্রদলের উদ্যোগে এইচএসসি শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় হেল্প ক্যাম্প
বরিশাল: আগৈলঝাড়া সরকারি কলেজে এইচএসসি ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ৭ দিন ব্যাপী হেল্প ক্যাম্প চালু করা হয়েছে।
উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সকাল থেকে আগৈলঝাড়া সরকারি কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের নির্ভুল ভর্তি ফরম পূরণ, সিরিয়ালনং, প্রয়োাজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে, কলেজ ক্যাম্পাসে রকেট বুথ স্থাপন করে ভর্তি ফি প্রদানে সহায়তা করে আসছে। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন প্রদান করা হয়।

জানা গেছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপনের পরামর্শে-এই হেল্প ক্যাম্প খোলা হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে সাত দিনব্যাপী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা সেবা প্রদান করা হবে।

শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণে নিয়মিত সহায়তা করে আসছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হামিদুল ইসলাম মহিদুল, যুগ্ন আহবায়ক মোঃ নাইমুর হক, কলেজ ছাত্র দলের সভাপতি মোঃ শাকিব খান, সাবেক আহ্বায়ক মোঃ হাসান সরদার মেহেদী, সাধারণ সম্পাদক মোঃ শাওন ফকির, সংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মীর, সহ-সভাপতি লিয়ন কীর্তনীয়া, মোঃ রাব্বি সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, প্রচার সম্পাদক মোঃ সৌরভ পাইক, দপ্তর সম্পাদক মোঃ মুহিন শাহ ও বাকাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হৃদয় হাসান বাবুসহ প্রমুখ।
উপজেলা ও কলেজ ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দরা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন ভাইয়ের পরামর্শে-শিক্ষার্থীদের সহায়তা করার জন্য ভর্তি ফরম পূরণে আমাদের এ হেল্প ডেক্স এর আয়োাজন।
উপজেলার রামানন্দের আঁক গ্রামের মৃত্যুঞ্জয় হালদারের মেয়ে জ্যোতি হালদার আগৈলঝাড়া সরকারি কলেজে মানবিক শাখায় ভর্তি ফরম জমা দিয়ে বলেন ভর্তি ফরম পূরণে সহায়তা করায় সিনিয়র ভাইদেরকে ধন্যবাদ, এটি একটি ভাল উদ্যোগ ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:২৯   ৩৮৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ