ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ইউএনও’র সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর মতবিনিময় সভা

কালীগঞ্জে ইউএনও’র সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর মতবিনিময় সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে ইউএনও’র সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর মতবিনিময় সভা

গাজীপুর: কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এটিএম কামরুল ইসলামের সাথে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবীর মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোলাইমান আলম ও আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমা সরকার, কালীগঞ্জ পৌর মহিলা দলের আহবায়ক শাহানাজ আক্তার চামেলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রুবেল শেখ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নেতাকর্মীরা অনেক জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করেছে। তারা কালীগঞ্জের উন্নয়নের নামে টাকা-পয়সা লুটপাট করে নিজেরা আর্থিকভাবে লাভবান হয়েছে। বর্তমানে হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হয় না, জরাজীর্ণ অডিটোরিয়াম, শিশু পার্কের অবস্থা নাজুক, মাদকের সয়লাব এই থেকে পরিত্রাণ পাওয়ার উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।
ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, বিএনপি কোনো গুন্ডা-মাস্তানের দল নয়। বিএনপি একটি সুসংগঠিত ও ভদ্র লোকের দল। মেজর জিয়াউর রহমান ভালো মানুষদের নিয়ে বিএনপি দল গঠন করেছেন। আমি আপনাদের সেবা করতে এসেছি। যদি সেবা না করতে পারি তবে আমার এখানে থাকার কোনো দরকার নেই। যেখানে মানুষের প্রয়োজন সেখানে আমি কাজ করবো। যখন আপনাকে সবাই সম্মান করবে তখন আপনি সম্মানিত হবেন।

সাম্প্রদায়ক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেই জন্য সকলকে সর্তক থাকতে হবে। সকলে মিলেমিশে কাজ করলে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে। সমাজে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থার মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। সেই জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে হবে। প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। সেইদিকে নজর রেখে মব জাস্টিস বন্ধ করতে হবে। আপনাদের নিয়ে মিলেমিশে কাজ করবো। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।
এই সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল, মহিলাদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৩:১০   ৩৩৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ