ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়া উপকূলে ধরা পড়ল রঙিন অ্যাঞ্জেলফিশ

কলাপাড়া উপকূলে ধরা পড়ল রঙিন অ্যাঞ্জেলফিশ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়া উপকূলে ধরা পড়ল রঙিন অ্যাঞ্জেলফিশ

পটুয়াখালী: কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ গিনি অ্যাঞ্জেলফিশ বা আফ্রিকান অ্যাঞ্জেলফিশ। রঙিন ও দৃষ্টিনন্দন এই মাছ মূলত উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীরের পরিবেশে বাস করে। বৈজ্ঞানিক নাম Holacanthus africanus।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে জেলে আঃ জলিল মাঝির জালে ধরা পড়লে মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসার পর মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

মাছটির দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি। গাঢ় সোনালী পটভূমিতে হলুদ দাগ ও মুখে হালকা হলুদ-সোনালী নকশা রয়েছে। স্থানীয়রা জানান, দেখতে এটি অনেকটা একুরিয়ামের মাছের মতো।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী জামাল বলেন, “এমন মাছ জীবনে প্রথম দেখলাম। ছবি তুলে বাসায় সবাইকে দেখিয়েছি।” অপরদিকে ব্যবসায়ী মোঃ সেলিম জানান, “প্রথমে বাসায় নিয়ে এলেও মাছটি খাওয়ার যোগ্য কিনা তা জানা নেই।”

উপকূল পরিবেশ রক্ষার আন্দোলন (উপরা)-এর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, সাধারণত প্রবালপ্রধান উষ্ণ সমুদ্রে এ মাছের বসবাস। তবে জলবায়ু পরিবর্তন ও সাগরের স্রোতের ধরন বদলের কারণে নতুন নতুন সামুদ্রিক প্রজাতি বঙ্গোপসাগরে আসছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “গভীর সমুদ্রে থাকা গিনি অ্যাঞ্জেলফিশ খুবই বিরল প্রজাতির মাছ। জালে এভাবে ধরা পড়া জেলেদের জন্য সুখবর ও তাহারা অর্থনৈতিকভাবেও লাভবান হবে বলে তিনি জানান।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:১৪   ২৩৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ