ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আবদুল হালিম

আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আবদুল হালিম


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫


আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আবদুল হালিম

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলা ঐহিত্যবাহী আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সহকারি অধ্যাপক সাংবাদিক মো.আবদুল হালিম।

আজ (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে কলেজ গভর্নিবডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে এক সভায় তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা খান, সহকারি অধ্যাপক শাহিন আক্তার, মো.ইউসুফ আলী খান, মো.জাহাঙ্গির আলম, দাতা সদস্য মো.মহারাজ হোসেন, অভিভাবক সদস্য মো.মাঈনুল ইসলাম, মো.জাকির হোসেন ও মো.ছগির হোসেন।

মো.আবদুল হালিম উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক, উপজেলা সুজনের সভাপতি ও পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি’র) অন্যমত সদস্য, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।

অভিনন্দন জানিয়েছেন পিস ফ্যাসিলেটর গ্রুপ পিএফজি কাঠালিয়া ও পিস এ্যাম্বেসেডর নেওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও উপজেলা সুজন সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান, সুজন জেলা কমিটির সভাপতি ইলিয়াস সিকদার, বাগেরহাটের শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক মো.আবদুস সালাম সিদ্দিকী, ভান্ডারিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম রিয়াজ মাহমুদ মিঠু, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি মো.রিয়াদ সিকদার, রাজাপুর প্রেস ক্লাবের সভাপতি মো.মনিরুজ্জামান খান, নলছিটি প্রেস ক্লাবের সভাপতি খান এনায়েত করিমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৫৯:৪৮   ৫৩১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ