ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাংলার মাটিতে আর কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় যেতে দেয়া হবেনা: ডঃ শফিকুল ইসলাম মাসুদ

বাংলার মাটিতে আর কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় যেতে দেয়া হবেনা: ডঃ শফিকুল ইসলাম মাসুদ


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫


বাংলার মাটিতে আর কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় যেতে দেয়া হবেনা: ডঃ শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী: ঢাকার দক্ষিণের জামায়াতের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডঃ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন,২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র -জনতার আন্দোলনে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি ফ্যাসিস্ট শেখ হাসিনা। শেখ হাসিনা জনরোষে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়,শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট বানিয়েছে তারাও পালিয়ে গেছে। সুতরাং এই দেশে আর ফ্যাসিস্ট কোন দলকে ক্ষমতায় বসতে দেয়া হবেনা।

শুক্রবার সকালে বাউফল পৌরশহরের ৩ নং ওয়ার্ডে ইবনে সিনার প্রাইমারি হেলথ কেয়ার ও মেডিকেল ও চক্ষু ক্যাম্প চিকিৎসা সেবা উদ্বোধন কালে উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা ইছাহাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন,আর্ত মানবতার সেবায় আমি ও আমার দল সর্বদা জনগনের পাশে আছি থাকবো।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বানের পেক্ষাপট তুলে ধরে বলেন,সবকিছুর ফয়সালা আল্লাহর এই জমিনে হবে।কারণ শতবাধা উপেক্ষা মানুষের সেবার পাশে জামায়াতে ইসলামী আছে,থাকবে। ২০২৫ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে সময় বেধে দিয়েছন অন্তবর্তী সরকার। কিন্তু মাঠপর্যায়ের লেবেল প্লেইং,মানুষের ভােট প্রদানের নিশ্চয়তা দিতে হবে। কারণ এই দেশে অন্যায়ভাবে ভোট কারচুপির মাধ্যমে আর কাউকে ফ্যাসিস্ট হয়ে ক্ষমতায় যেতে দেয়া হবেনা। আপনারা জামায়াতকে গালি দিবেন,আমরা কোলাকোলি করবো।

এসময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন,ইবনে সিনার চিকিৎসক জাকিয়া মাসুদ,চিকিৎসক মোস্তাফিজুর রহমান,জাকির হোসেন,ইবনে সিনা ম্যানেজার এবং বাউফল উন্নয়ন ফোরামের সম্পাদক জামায়াত নেত এ্যাড আবুল কাসেম।####

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১১:৪৩   ১৪৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ