ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মেধাবী শিক্ষার্থী ফারজানার স্বপ্নপূরণে পরিবারের পাশে দাড়ালো মধ্যনগর প্রেসক্লাব

মেধাবী শিক্ষার্থী ফারজানার স্বপ্নপূরণে পরিবারের পাশে দাড়ালো মধ্যনগর প্রেসক্লাব


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫


মেধাবী শিক্ষার্থী ফারজানার স্বপ্নপূরণে পরিবারের পাশে দাড়ালো মধ্যনগর প্রেসক্লাব

সুনামগঞ্জ: দারিদ্র্যের কষাঘাতে পথচলা হলেও স্বপ্ন থেমে নেই ফারজানা আক্তার আঁখির। মহিষখোলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই কৃতি শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে সবাইকে চমকে দিয়েছে। তার লক্ষ্য একদিন ডাক্তার হয়ে মানবতার কল্যাণে গরিব-দুঃখী মানুষের সেবা করা।

ফারজানার বাবা জামাল মিয়া পেশায় দিনমজুর। কঠিন দারিদ্র্যের মধ্যে থেকেও মেয়ের স্বপ্নকে বুকে লালন করে যাচ্ছেন তিনি। জামাল মিয়া বলেন, শিক্ষার প্রতি আমার মেয়ের আগ্রহ ও কঠোর পরিশ্রমের ফলেই আজ মহিষখোলা উচ্চ বিদ্যালয়ে সেরা রেজাল্ট করেছে। আমি গরিব হলেও মেয়ের সাফল্যে সকল দুঃখ-কষ্ট ভুলে যাই।

তার এই অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফারজানাকে নগদ অর্থসহ উপহার প্রদান করা হয়। প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, ফারজানার পড়ালেখার দায়িত্ব তারা গ্রহণ করেছেন।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ বলেন, ফারজানার মতো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। তার স্বপ্ন পূরণ হলে একদিন সমাজ ও মানবতার কল্যাণে বড় ভূমিকা রাখবে।

উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগড় গ্রামের এই মেধাবী কন্যার স্বপ্ন পূরণে শুধু মধ্যনগর নয়, গোটা সুনামগঞ্জ জুড়েই শুভকামনার বার্তা বইছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৩৪:২৭   ৩৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ